spot_img

২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ বালু উত্তোলনকারী আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাঁশখালী উপজেলার চানুয়াঘাট এলাকায় কোস্ট গার্ড এ অভিযান চালায়। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চানুয়াঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখানে নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় একটি ড্রেজার ও তিনজনকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ডের আভিযানিক দল।

পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নদী তীরবর্তী এলাকার জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss