spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থী হলেন নিবিড় কুমার। তিনি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।

কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি র‍্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয়। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।

এক কানাডিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ‘ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে ছিল। আগুনে ভস্মীভূত হওয়ার আগে সেই গাড়ি থেকে চার যাত্রীকে বের করতে সক্ষম হয়েছিল। ’

‘ঘটনাস্থলেই পেছনের সিটে থাকা দুইজনকে মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে তাকেও মৃত ঘোষণা করা হয়’- ওই কর্মকর্তা যোগ করেন।

ওপিপি সার্জেন্ট কেরি শ্মিট জানিয়েছেন, গাড়ির চার যাত্রীই বাংলাদেশের নাগরিক। তারা টরন্টোতে পড়ালেখা করছিলেন। আমরা দুর্ঘটনার কারণ জানতে কাজ করে যাচ্ছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss