spot_img

১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কুমিরায় আগুনে পুড়ে গেছে ৫ দোকান

সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ হোসেন বলেন, ছোট কুমিরা বাজারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সবদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss