spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের খুশিতে সৌদিতে কাল রাষ্ট্রীয় ছুটি

কাতারে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২২ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। সরকারি ঘোষণা অনুসারে, আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি থাকবে।

খালিজ টাইমস সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে সৌদি আরবের ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি সৌদি আরবের সরকারি ও বেসরকারি এবং শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার সৌদি আরব এবারের বিশ্বকাপের ফেভারিট দল আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। এটিকে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটন হিসেবে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে জয়ের পর রাষ্ট্রীয় ছুটি ঘোষণার ঘটনা এই প্রথম নয়। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় লাভের পর ক্যামেরুনও পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।

চস/আজহার

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss