spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নতুন বছরে পারমাণবিক অস্ত্রাগার বানানোর ঘোষণা দিলেন কিম

নতুন বছরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক অস্ত্রাগার তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মার্কিন নেতৃত্বাধীন ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় তিনি এ ঘোষণা দেন। ২০২২ সালের শেষদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এ কথা বলেন তিনি।

স্থানীয় সময় শনিবার (৩১ ডিসেম্বর) কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে সাগরে পিয়ংইয়ং তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে সিউল।

উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণের আকাশসীমায় ঢুকে পড়ার পাঁচদিন পর ক্ষেপণাস্ত্র তিনটি উৎক্ষেপণ করা হয়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান।
রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়াকার্স পার্টির বৈঠকে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন কিম জং উন।

কিম জং উন অভিযোগ করেছেন, ওয়াশিংটন ও সিউল পিয়ংইয়ংকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং দমিয়ে রাখার চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ায় ধারাবাহিকভাবে মোতায়েন করা মার্কিন পরমাণু অস্ত্র ও সরঞ্জামকে ‘মানব ইতিহাসে নজিরবিহীন’ বলেও অভিহিত করেছেন কিম।

তিনি বলেছেন, নতুন আইসিবিএম তৈরি করা হবে। আইসিবিএম ক্ষেপণাস্ত্রের ‘প্রধান লক্ষ্য হবে দ্রুত পাল্টা পারমাণবিক হামলা চালানো’। সূত্র: রয়টার্স

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss