spot_img

১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মসজিদের জুতার বাক্সে মিলল নবজাতক

হবিগঞ্জের নবীগঞ্জে এক মসজিদের ভেতরে রাখা জুতার বাক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের পর পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

ওই শিশুটির বয়স আনুমানিক তিন দিন বলে জানা গেছে। তাকে উদ্ধারের পর পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর কাছে রেখেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে। কে বা কারা তাকে মসজিদে রাখল তা জানার চেষ্টা চলছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss