spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় একদিনে শনাক্তের রেকর্ড, মৃত্যু ১৯৯

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে করোনায় দেশে মৃত্যু ১৫ হাজার ৭৯২ জনে এবং শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্তের রেকর্ড ভেঙেছে। বুধবার (৭ জুলাই) ২০১ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত মঙ্গলবার ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ জন ঢাকার। এছাড়া খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৫ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss