spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss