spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্র্যাক শিক্ষার্থী সানজানার আত্মহত্যার প্ররোচনায় বাবা গ্রেপ্তার

চিরকুট লিখে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকা (২১) আত্মহত্যা করেন। এ ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইডাল নোট’ পাওয়ার কথা জানায় পুলিশ।

ওইদিন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তাঁর। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মামুনুর রহমান আরও বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১২তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজানা। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজানাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss