spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুর্গাপূজায় আনসারবাহিনী দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এবছর পূজামণ্ডপে এবার স্থায়ীভাবে আনসারবাহিনী দায়িত্ব পালন করবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর সারাদেশে পূজামণ্ডব হচ্ছে ৩২ হাজার ১৬৮টি; যা গতবছরের চেয়ে বেশি।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।

এবছর পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবছর ভ্রাম্যমাণ আদালতও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss