spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কাজের উদ্বোধন করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।

এরপর এই কেন্দ্র পরিচালনার জন্য দক্ষতা বাড়াতে একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

রুশ আণবিক শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন। রূপপুর প্রকল্পে বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তারা এ জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের বলেন, রিঅ্যাক্টর প্রেশার ভেসেল (আরপিভি) স্থাপনের মধ্যদিয়ে আরএনপিপির দ্বিতীয় ইউনিটে বড় ধরনের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ হবে।

প্রকল্পের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss