spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৫ নভেম্বর থেকে বদলে যাচ্ছে অফিস সময়

আগামী ১৫ নভেম্বর থেকে অফিসের কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার। মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। যার ফলে গত ২৪ আগস্ট থেকে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss