spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা শনাক্ত ২৬ জনের, ২৫ জনই ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss