spot_img

৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সকালে ঢাকা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।

ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।

তিনি জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে কুষ্টিয়া, কুড়িগ্রামসহ দেশর আরো কয়েকটি জেলা থেকে ভূমিকম্প অনুভূতের খবর পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss