spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৯২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪৪৪, ময়মনসিংহে ১৫৩, চট্টগ্রামে ৯৬২, রাজশাহীতে ৩২৮, রংপুরে ২০৯, খুলনায় ৩৯৬, বরিশালে ১৮০, সিলেটে ৩২১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৪৫ জনের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৫৭, চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ৫, খুলনায় ১৫, বরিশালে ৪, সিলেটে ৭, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ হাজার ৬২৭ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss