spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গণটিকা: দ্বিতীয় ডোজ দেওয়া শুরু ৭ সেপ্টেম্বর

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ৬৪ জেলায় একযোগে গণটিকা দেয়ার কার্যক্রম শুরু হয় ৭ আগস্ট। তারই ধারাবাহিকতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে আবারও সারাদেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এর মধ্যে আরও টিকা চলে আসবে। ফলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রথম ডোজ নেওয়া কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন টিকা প্রত্যাশীরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss