spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সারাদেশে হাফ ভাড়াসহ ৯ দফার বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা

রাজধানী ঢাকাসহ সারাদেশেই গণপরিবহনে হাফ (অর্ধেক) ভাড়া চান শিক্ষার্থীরা। এ দাবি না মানা পর্যন্ত বনানী বিআরটিএ ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় যখন কলেজছাত্র মাইনুদ্দিন মারা গেল, আজ মঙ্গলবার সকালে ঢাকা সড়ক পরিবহন মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক খন্দকার এনা‌য়েত উল্ল্যাহ ঘোষণা দিলেন শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যে। কিন্তু ঢাকা মহানগরের বাইরের শিক্ষার্থীদের কী হবে? তারা কি পড়ালেখা করে না? যদি হাফ ভাড়া দিতে হয় একযোগে সারাদেশে দিতে হবে। শুধুমাত্র মুখের কথায় হবে না। আইন করে, প্রজ্ঞাপন জারি করতে হবে।

৯ দফা দাবি না মানা পর্যন্ত বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss