spot_img

৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুলিশ মেসে ধর্ষণ: কনস্টেবলসহ কারাগারে ৪ জন

নোয়াখালীতে অটোচালকের সহায়তায় ট্রাফিক পুলিশের মেসে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে কনস্টেবলসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সুধারাম মডেল থানা সংলগ্ন ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে ওই দিনই ভুক্তভোগীর মা চার জনকে আসামি করে সুধারাম থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন- ট্রাফিক কনস্টেবল মুকবুল হোসেন, তার তিন সহযোগী অটোচালক কামরুল, নুর হোসেন কালু ও আবদুল মান্নান।

সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা ওই তরুণী ফেনী থেকে মাইজদী আসেন। এরপর তার টাকার প্রয়োজন হলে পূর্বপরিচিত অটোচালক কামরুলের সঙ্গে দেখা করলে তারা কামরুলসহ আবদুল মান্নান ও নুর হোসেন কালু তাকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল (মুন্সি) মকবুল হোসেনের কাছে নিয়ে যান। এ সময় তাদের সহযোগিতায় মকবুল হোসেন ভুক্তভোগীকে ট্রাফিক পুলিশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

ওসি আরও জানান, ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss