spot_img

৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: ৪ জনের মৃত্যুর দিনে শনাক্ত প্রায় তিন হাজার

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের দুইজন পুরুষ ও দুইজন নারী।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

এদিকে গত একদিনে ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জনের শরীরে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss