spot_img

৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন বজায় রেখে করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার (১৬ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরালোভাবে চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে।

তিনি আরো বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। তার পরেও যদি পরিস্থিতি ভয়াবহ হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৯ জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশগ্রহণ করছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss