spot_img

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্ষতিকর কিছু পাওয়া যায়নি নাপা সিরাপে: ঔষধ প্রশাসন

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্বাভাবিক মৃত্যু হওয়া দুই শিশুকে যে নাপা সিরাপ খাওয়ানো হয়েছে সেই ব্যাচের সিরাপ ঝুঁকিমুক্ত ও মানসম্মত ছিল।

প্রতিষ্ঠানটি জানায়, বেক্সিমকোর তিনটি ব্যাচের দুটি করে ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত একই ব্যাচের আরও দুটি সিরাপের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধের গুণগতমান সঠিক ছিল।

সোমবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে ‘নাপা সিরাপে শিশুমৃত্যুর অভিযোগ’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। সবগুলোতেই ফল পজিটিভ এসেছে। এসব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

ব্যবহৃত ওষুধটি নকল ছিল কি না- সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ বিষয়ে মহাপরিচালক বলেন, দুটি শিশু মারা যাওয়ার পরই ব্যবহৃত ওষুধটি পুলিশের মাধ্যমে সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন এলেই প্রকৃত কারণ বলা যাবে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss