spot_img

৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৩৪ জনের।

এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫১ জন।

সোমবার (২১ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৮৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৫৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৯৩ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ৮২৮ জন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss