spot_img

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপির নেতাকর্মীরাই পুলিশের ওপর চড়াও হয়: ডিএমপির যুগ্ম-কমিশনার

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরাই চড়াও হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মেহেদী হাসান।

তিনি বলেন, ‘বিএনপি বেআইনিভাবে অনুমতি না নিয়ে নয়াপল্টনে সড়কের ওপর বিভিন্ন সময়ে সভা-সমাবেশ করে আসছে। আজ তারা নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়। আক্রমণাত্মকভাবে পুলিশকে আঘাত করে। পুরো এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেজন্য ডিএমপি ব্যবস্থা নিয়েছে।’

বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির যুগ্ম-কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। সড়কে যান চলাচলও স্বাভাবিক। আমরা মূলত জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার, তা করেছি।’

নয়াপল্টনের রাস্তা পুলিশ বন্ধ করে রাখবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এ যুগ্ম-কমিশনার বলেন, ‘এটা পরে দেখা যাবে। আমরা এখনো কাজ করছি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি- এ প্রসঙ্গে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তারাই (বিএনপি নেতাকর্মীরা) হঠাৎ করে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে। এখানে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানোর প্রশ্নই ওঠে না।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss