spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলে গেলেন স্থপতি মোবাশ্বের হোসেন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মোবাশ্বের হোসেন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

স্থপতি মোবাশ্বের হোসেন নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এক শোক বার্তায় বলা হয়েছে, মোবাশ্বের হোসেনের মৃত্যুতে দেশ একজন অসাধারণ দেশপ্রেমিক, সংগঠক এবং বলিষ্ঠ অভিভাবক হারালো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss