spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজশাহীতে ২ ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার শিক্ষক

রাজশাহীতে কোচিংয়ে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আহাদুজ্জামান নাজিম (৩৭) নামে এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে মহানগরীর মহিষবাথান এলাকায় কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষক নাজিম রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক তিনি।

মহানগরীর মহিষবাথান এলাকায় নাজিমের একটি কোচিং সেন্টার আছে। এটির নাম ‘নাজিম প্রাইভেট সেন্টার’। এখানে গত মঙ্গলবার দশম শ্রেণির দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শিক্ষক নাজিমের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, আহাদুজ্জামান নাজিম রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক। তবে নিজের কোচিং সেন্টারে তিনি ইংরেজি পড়াতেন। তিনি মাঝে মাঝেই নানা অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দিতেন। লজ্জায় কেউ কিছু না বলে কোচিংয়ে আসা বন্ধ করে দিত।

গত মঙ্গলবার ঘটনার শিকার সবশেষ দুই শিক্ষার্থীও বিষয়টি চেপে যাচ্ছিল। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে অভিভাবকরা নাজিমকে ধরে পুলিশে দেন।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss