spot_img

১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডেঙ্গুতে দেশে আরও ৬ মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৬ জনের। একই সময়ে নতুন করে ৫৫৯ নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৬৪ জনে।
শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ এবং ঢাকার বাইরে ২৩৯ জন। নতুন ৫৫৯ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১৭১ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss