spot_img

২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ বিশ্ব ডাক দিবস

আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক বিভাগ এ দিবসটি পালন করবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ইনোভেট টু রিকভার’।

১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। সেই সময়টি স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত

ইউনিভার্সেল ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য আনন্দ মোহন নারুলা ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে পালনের প্রস্তুতি নেন। অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ১৯তম অধিবেশনে নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়। এরপর থেকে প্রতি বছর দিবসটি ‘বিশ্ব ডাক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss